বরাবাজার: উপবাস, প্রার্থনা আর ভক্তির আবহে পুড়িয়ারা, বামুনডিহা সহ একাধিক মাতৃমন্দিরে পালিত হল পবিত্র বিপদতারিণী পুজো
বিপদ থেকে মুক্তি ও পরিবারের মঙ্গল কামনায় আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে পবিত্র বিপদতারিণী পুজো। পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বরাবাজার ব্লকের পুড়িয়ারা, বামুনডিহা -সহ একাধিক মাতৃ মন্দিরে সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা গেল ব্রতীদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই উপবাস রেখে শুদ্ধ বস্ত্রে মন্দিরে উপস্থিত হন ব্রতীরা। মা বিপদতারিণীর চরণে ফুল, ফল ও পুজোর সামগ্রী নিবেদন করে পরিবারের সুখ, শান্তি ও সর্বপ্রকার বিপদ থেকে রক্ষার প্রার্থনা করেন তাঁরা।