বরাবাজার: চন্দনপুর গ্রামে আয়োজিত হল মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে অভিনন্দন পদযাত্রা, উপস্থিত বিজেপির একাধিক নেতৃত্ব
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সাফল্যকে সামনে রেখে রাজ্যজুড়ে চলছে মহিলাদের অভিনন্দন পদযাত্রা। সেই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে বরাবাজার ব্লকের চন্দনপুর গ্রামে আয়োজিত হলো অভিনন্দন পদযাত্রা। মুখ্যমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে শয়ে শয়ে মহিলা এই পদযাত্রায় অংশ নেন। তাঁদের সঙ্গে পথে হাঁটেন বিজেপির বান্দোয়ান মণ্ডল ১ এর সভাপতি দিলীপ কুমার মাহাতো, বান্দোয়ান বিধানসভার কনভেনর বৃন্দাবন মাহাতো-সহ মণ্ডল ও আঞ্চলিক স্তরের একাধিক কার্যকর