পুরুলিয়া ১: সরকারি প্রকল্পের কাজ খতিয়ে দেখতে গ্রামে পদস্থ আধিকারিকেরা, পরিদর্শনে প্রধান সচিব রাজেশ কুমার সিনহা
রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের কাজ গ্রামীণ স্তরে কেমন চলছে, তা সরাসরি খতিয়ে দেখতে পুরুলিয়ায় পরিদর্শনে এলেন রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকেরা। আজ, সোমবার পশ্চিমবঙ্গ সরকারের আবাসন, যুব ও ক্রীড়া বিভাগের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা (IAS) পুরুলিয়া ১ ব্লকের চাকদা গ্রামের লোহার পাড়া এলাকায় চলমান ‘অন্নপূর্ণা যোজনা’র একটি বিশেষ শিবির সশরীরে ঘুরে দেখেন।