পাড়া: মন্ত্রী নদীয়ার চাঁদ বাউরীকে ঘিরে আনাড়ায় উচ্ছ্বাস, বিজেপির ধন্যবাদ মিছিল ও সংবর্ধনা সভা
Para, Purulia | Jun 2, 2026 গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভার পূর্ণ মন্ত্রিসভা গঠন করা হয়েছে এবং সেই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন পুরুলিয়ার পাড়া বিধানসভার দ্বিতীয়বারের জন্য জয়ী বিধায়ক নদীয়ার চাঁদ বাউরী। তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন গতকাল। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পাড়া ব্লকের আনাড়া তে বিজেপির মণ্ডল চারের উদ্যোগে মন্ত্রী নদীয়ার চাঁদ বাউরী কে সংবর্ধনা জানাতে ধন্যবাদ মিছিল ও সংবর্ধনা সভার আয়োজন করা হয় আনাড়া বিজেপির দলীয় কার্যালয়ে। এদিন আনাড়া বাজারে মিছিল