পাড়া: সাঁওতালডি এলাকার সুপরিচিত ব্যক্তি লক্ষীকান্ত গঁরাই এর প্রয়াত, অনন্তপুর গ্রামে তার পরিবারের সাথে দেখা করলেন বিধায়ক
Para, Purulia | May 23, 2026 পাড়া ব্লকের দেউলি অঞ্চলের অনন্তপুর গ্রামের বাসিন্দা লক্ষীকান্ত গঁরাই কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন। তিনি সাঁওতালডি এলাকার অতি সুপরিচিত ব্যাক্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার মৃত্যুতে সাঁওতালডি এলাকায় শোকের ছায়া নেমেছে। আজ শনিবার দুপুর বারোটা নাগাদ তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন পাড়া বিধানসভার বিধায়ক নদীয়ার চাঁদ বাউরী। এদিন তিনি দেউলী অঞ্চলের বিজেপির সমস্ত নেতৃত্বদের সাথে নিয়ে তার পরিবারের সাথে দেখা করেন এবং পাশে থাকার আশ্বাস দ