রায়গঞ্জ: বকেয়া মহার্ঘ ভাতা দিতে টালবাহানা রাজ্য সরকারের এর প্রতিবাদে সরকারি কর্মচারীদের আন্দোলন রায়গঞ্জে
বকেয়া মহার্ঘ ভাতা দিতে টালবাহানা করছে রাজ্য সরকার। এটা একদিকে যেমন আদালত অবমাননার শামিল অন্যদিকে বুড়ো আঙ্গুল দেখানো হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের। রাজ্যব্যাপী চলা অধিকার সম্প্রীতি জাঠায় অংশ নিয়েই এই মত পোষণ করে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। বৃহস্পতিবার রায়গঞ্জে এই উপলক্ষে এক মিছিল সংঘটিত হয় সংগঠনটির পক্ষ থেকে। মিছিলে পা মিলান সংগঠনের সদস্য ও নেতৃত্বরা। বিদ্রোহী মোড়ে এই এসে মিছিল সমাপ্ত হয়