মানবাজার ২: কেন্দাঝোঁড় পাথর খাদানে পরীক্ষামূলকভাবে ডিনামাইট বিস্ফোরণ দেখলেন প্রশাসনিক আধিকারিকেরা
পাথর খাদানে গ্রাউন্ড জিরোতে গিয়ে ডিনামাইট বিস্ফোরণ করে পরিস্থিতি খতিয়ে দেখলেন আধিকারিকরা।খাদান থেকে পাথর উত্তোলনের ক্ষেত্রে ডিনামাইট বিস্ফোরন করতে হয়। এনিয়ে অনেক সময়ই আপত্তি উঠে আসে। এই সমস্যা বুঝতে এবার গ্রাউন্ড জিরোতে পৌঁছলেন প্রশাসনিক আধিকারিকরা। হাতে কলমে বহু কিছু পরীক্ষা করলেন ভূতত্ব বিদ সহ বিশেষজ্ঞরাও। বুধবার বেলা ২.৩০ টা নাগাদ পুরুলিয়ার মানবাজার দু নম্বর ব্লকের কেন্দাঝোড় ব্ল্যাক স্টোন মাইনে পরীক্ষামূলকভাবে ডিনামাইট বিস্ফোরণ করা হয়।