বলরামপুর: ভক্তি ও আড়ম্বরে সেজেছে ডাভা গ্রাম শাঁখা নদীর ঘাটে মহতী শোভাযাত্রা,ডাভা গ্রামে তিন মন্দিরের দ্বারদঘাটন
ডাভা গ্রাম সর্বজনীন কমিটির উদ্যোগে নবনির্মিত শিব,দুর্গা ও কালী মন্দির উদ্বোধন এবং নতুন করে স্থাপিত শিব লিঙ্গ এবং কালী মায়ের শিলা মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে শুক্রবার সকাল সাতটা নাগাদ আয়োজিত হলো এক বর্ণাঢ্য ধর্মীয় ঘটকলস শোভাযাত্রা। এই আয়োজনকে কেন্দ্র করে গ্রামজুড়ে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়।