পুঞ্চা: APAS প্রকল্পে বকেয়া পেমেন্ট না পাওয়ায় পুঞ্চা ব্লক অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি ঠিকাদারদের
Puncha, Purulia | Sep 23, 2026 বিগত সরকারের আমলে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কাজ করেও বকেয়া পেমেন্ট পাননি ঠিকাদাররা,দীর্ঘদিন প্রশাসনিক স্তরে জানিও কোনো লাভ হয়নি তাদের। এমন অভিযোগ তুলে পথে নেমে, বিডিও অফিসে বিক্ষোভ দেখালো পুঞ্চা উন্নয়ন সমষ্টি ও পুঞ্চা পঞ্চায়েত সমিতির অধীন বিভিন্ন সরকারি প্রকল্প তথা স্কিমের কাজ সম্পাদনকারী ঠিকাদার তথা এজেন্সির সদস্যরা।বুধবার বেলা ১২.৩০ টা নাগাদ পুঞ্চা কৃষক বাজার থেকে ঠিকাদারদের একটি মিছিল ব্লক অফিসে আসে।