বান্দোয়ান: বান্দোয়ান বাসস্ট্যান্ড থেকে ফ্রিতে মহিলাদের জন্য সরকারি বাস পরিষেবার সূচনা করলেন বিধায়ক
বান্দোয়ান থানা এলাকায় বান্দোয়ান বাসস্ট্যান্ডে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বান্দোয়ান ডিপো থেকে ফ্রিতে মহিলাদের যাতায়াতের জন্য উদ্বোধন করলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক মাননীয় লবসেন বাস্কে।সোমবার সকাল দশটা নাগাদ এই উদ্বোধন কর্মসূচি হয় বান্দোয়ান বাসস্ট্যান্ডে। উপস্থিত ছিলেন বান্দোয়ান বিডিও রুদ্রাশীষ ব্যানার্জি,বান্দোয়ান থানার ভারপ্রাপ্ত আধিকারিক, বিশিষ্ট সমাজসেবী কলেন্দ্রনাথ মান্ডি,পঞ্চায়েত সমিতির সদস্য ধ্রুবপদ মাহাতো সহ বিশিষ্টরা।