পুরুলিয়া ১: বৃদ্ধার বিষপানে মৃত্যু, ঘটনা বাগদাডি এর
বিষ খেয়ে মৃত্যু হল এক ৭৫ বছর বয়সী বৃদ্ধার। মৃতার নাম বিজলা পরামানিক। চকলতোড় অঞ্চলের বাগদাডি গ্রামের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, বিষ খাওয়ার বিষয়টি টের পাওয়ার পরেই পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে (পুরুলিয়া সদর হাসপাতাল) নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই ওই বৃদ্ধার মৃত্যু হয়।