পুরুলিয়া ২: ভারত মাতা কি জয় স্লোগান শুনে কনভয় থামালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
‘ভারত মাতা কি জয়’ স্লোগান শুনে সৈনিক স্কুলের পড়ুয়াদের সঙ্গে দেখা করতে কনভয় থামালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার পুরুলিয়া জেলা সফর শেষে সৈনিক হেলিপ্যাডের উদ্দেশে যাওয়ার পথে এই ঘটনা ঘিরে তৈরি হয় উৎসাহের আবহ। জেলা সফর শেষে মুখ্যমন্ত্রীর কনভয় যখন সৈনিক স্কুলের পাশ দিয়ে হেলিপ্যাডের দিকে যাচ্ছিল, সেই সময় স্কুলের পড়ুয়াদের কণ্ঠে শোনা যায় ‘ভারত মাতা কি জয়’ স্লোগান। স্লোগান শুনে কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী।