সারারাত বুল্ডেজার চালিয়ে দক্ষিনেশ্বর নিবেদিতা ব্রিজের নিচে বে-আইনি দোকান-পাট উচ্ছেদ করলো হাইওয়ে অথোরিটি, পি ডাব্লিউ ডি এবং দক্ষিনেশ্বর থানার পুলিশ
দক্ষিণেশ্বর নিবেদিতা সেতুর নিচে অবৈধ গড়ে ওঠা দোকান-পাট রাতারাতি বুল্ডেজার দিয়ে গুড়িয়ে দিলো দক্ষিণেশ্বর থানার পুলিশ। হাই রোড অথরিটি যৌথভাবে ১৯৬ টি দোকান এবং বাস গুমটি সারারাত ধরে বুল্ডেজার দিয়ে উড়িয়ে দিলো। বিশাল পুলিশ বাহিনী গোটা দক্ষিণেশ্বর পিডব্লিউ রোডের ওপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অবৈধ দোকান সরিয়ে দিলো। যাতে কোনোভাবে অশান্তি না ছড়ায় সেদিকেও দৃষ্টি রাখছেন পুলিশ প্রশাসন । ঘটনাস্থলে বিশাল এলাকাবাসী ও ব্যবসায়ীরা পুলিশের সাথে আবেদন করছে তাদের যাতে দোকান ভাঙ্গা না হয়।আর বে-আইনি দখলদারদের দাবী তাদের যেন পুন:রবাসন দেওয়া হয়।