নিতুড়িয়া: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নিতুরিয়ায় ফলের চারাগাছ বিতরণ করল একটি বেসরকারি কারখানা কর্তৃপক্ষ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ফলের চারাগাছ বিতরণ করল নিতুরিয়া থানার বোঁড়া গ্রামে অবস্থিত একটি বেসরকারি কারখানা কর্তৃপক্ষ। ঐ কারখানার পক্ষ থেকে শনিবার বিকেলে সরবড়ি মোড়ে ফলের গাছ বিতরণ করা হয়। এছাড়াও পথচলতি মানুষকে ঠাণ্ডা সরবৎ খাওয়ানো হয়। কারখানার বিভিন্ন আধিকারিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কারখানার এক আধিকারিক জানান, সারা বছর সিএসআর তহবিল থেকে আমরা নানান সমাজসেবামূলক কর্মসূচি নিয়ে থাকি।