বলরামপুর: পুরুলিয়া জেলার নটি বিধানসভা আসনেই জয়ের পথে বিজেপি, গণনা কেন্দ্রের বাইরে উচ্ছ্বাসে মাতলেন বিজেপি কর্মীরা
পুরুলিয়া জেলার নটি বিধানসভা আসনেই জয়ের পথে বিজেপি, নিজের দলের প্রার্থীদের জয়ের আনন্দে পুরুলিয়া সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের গণনা কেন্দ্রের বাইরে পথে নেমে গেরুয়া আবির মেখে উচ্চাসে মাতলেন বিজেপির নেতা কর্মীরা। অনেকে বিজেপি কর্মী দলের জয়ের খুশিতে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো,জেলা সভাপতি শঙ্কর মাহাতো সহ অন্যান্য নেতৃত্বের হাতে পদ্মফুল তুলে দিয়ে অভিনন্দন জানালেন।