পুরুলিয়া ১: নির্বাচনের আগে নিরাপত্তা জোরদার: সিসিটিভি কন্ট্রোলরুম পরিদর্শনে জেলাশাসক
আসন্ন নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে কোমর বেঁধে নেমেছে জেলা প্রশাসন। পুরো জেলাকে এখন সিসিটিভি ক্যামেরার কঠোর নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে। নির্বাচনের প্রস্তুতি এবং এই নজরদারি ব্যবস্থা কতটা সচল, তা খতিয়ে দেখতে কন্ট্রোলরুম পরিদর্শনে করলো জেলাশাসক সুধীর কোন্থম।এদিন পরিদর্শনের সময় জেলাশাসক কন্ট্রোলরুমের কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং প্রতিটি সিসিটিভি ক্যামেরার ফিড পর্যবেক্ষণ করেন।