আন্তর্জাতিক নারী দিবসে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামপুরে মহিলা তৃণমূলের ধিক্কার মিছিল। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে ধিক্কার মিছিল করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। রবিবার বিকেলে ইসলামপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিন মিছিলটি ইসলামপুর বাস টার্মিনাস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পুনরায় বাস টার্মিনাসে এসে শেষ হয়। ম