বলরামপুর: বলরামপুরে শতবর্ষের রথযাত্রার কাউন্ট ডাউন, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে
বলরামপুরে শতবর্ষের রথযাত্রার কাউন্টডাউন শুরু, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।ইতিমধ্যেই নিয়ম মেনে সুসজ্জিত তিনটি রথকে মাসির বাড়ি থেকে মূল মন্দিরে নিয়ে আসা হয়েছে। মাসির বাড়ি চত্বকেও রঙিন আলোয় সাজিয়ে তোলার কাজ চলছে। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে এখান থেকেই শুরু হবে বলরামপুরের ঐতিহ্যবাহী শতবর্ষের রথযাত্রা। পৃথক তিনটি রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবী।