১ লক্ষ টাকা সরকারি অনুদান পেয়েও প্রতিমাহীন মল্লারপুরের তলোয়ার দুর্গোৎসব! রইল না মৃন্ময়ী প্রতিমা, খরচ নিয়ে উঠছে প্রশ্ন।
হাতে এসেছে রাজ্য সরকারের দেওয়া পুরো ১ লক্ষ টাকার অনুদান। সরকারি নিয়ম মেনে মণ্ডপে বসেছে সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপক ব্যবস্থা। কিন্তু এত কিছুর মাঝেও মণ্ডপে নেই কোনও প্রতিমা! অবাক করা এমনই এক ঘটনার সাক্ষী বীরভূমের মল্লারপুর।
মল্লারপুরের তলোয়া শান্তি কমিটির প্রায় পাঁচ দশকের পুরনো এই পুজোয় দীর্ঘদিন ধরেই অর্থাভাবের কারণে মৃন্ময়ী প্রতিমার বদলে ঘটস্থাপনেই পুজো হয়ে আসছিল। কিন্তু চলতি বছরে ক্লাবের হাতে সরকারি অনুদান আসার পরেও কেন প্রতিমা তৈরি হলো না? সেই অর্থ ঠিক কীভাবে ব্যয় করা হলো? এই নিয়েই এখন স্থানীয় মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন ও চাপানউতোর। মণ্ডপের ব্যানারে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হলেও কমিটির তরফ থেকে খরচের বিষয়ে মেলেনি কোনও স্পষ্ট জবাব।
পুজোর ঐতিহ্য নাকি খরচের গরমিল? পুরো ঘটনাটি জানতে দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন।
#Birbhum #Mallarpur #DurgaPuja #BengalNews #LocalNews #NewsNowBangla #DurgaPujaUpdate