বলরামপুর: রীতি মেনে চৈত্র মাসের শেষ মঙ্গলবারে মঙ্গলা দেবীর বার্ষিক পূজা সম্পন্ন হলো বলরামপুর হাসপাতাল মোড়ের মন্দিরে
চৈত্র মাসের শেষ মঙ্গলবার। প্রাচীন রীতি মেনে পুরুলিয়া জেলার বলরামপুর হাসপাতাল মোড় সংলগ্ন মঙ্গলা দেবীর মন্দিরে সাড়ম্বরে পালিত হলো বার্ষিক পুজো। নিজেদের মনোবাসনা পূর্ণ করতে এবং পরিবারের মঙ্গল কামনায় এদিন দূর-দূরান্ত থেকে আসা শত শত মহিলা ব্রতীর ভিড় ছিল চোখে পড়ার মতো।