জমির কাগজ নিয়ে বিবাদ। ময়নাগুড়িতে কাকাকে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। বর্তমানে আহত ব্যক্তি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে সোমবার রাত দুটো নাগাদ। আহত ব্যক্তির নাম বিপুল দাস। মঙ্গলবার দুপুরে বিপুল দাসের স্ত্রী ললিতা দাস পাঁচজনের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।