পুরুলিয়া ১: ভোটের আগে জনমনে আস্থা ফেরাতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ
একদিকে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, অন্যদিকে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে নির্বাচন কমিশন। টামনা থানা এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ দেখা গেল।এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একটি বিশেষ ব্যানার নিয়ে গ্রামের অলিগলি পরিক্রমা করেন। ব্যানারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়— "আপনার ভোট, আপনার অধিকার! নির্ভয়ে ভোট দিন"।