কমলপুর হারেরখলা গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ড 'র বাসিন্দা দক্ষিনা দাস এর চৌদ্দ বছরের নবম শ্রেণীতে পাঠরত কন্যা গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি আসার পথে এক যুবক তাকে জোর করে নিয়ে যায়। মেয়েকে খোঁজাখুঁজি করে তার অভিবাবকরা না পেয়ে পরদিন ৮ ডিসেম্বর কমলপুর থানায় নিখোঁজ ডাইরি করে। এরপর তারা খোঁজ পায় মেয়েটি সুরমা কেন্দ্রের বামনছড়াতে আছে। গতকাল তারা বামনছড়া গ্রামে পুলিশ সহ গিয়ে পঞ্চায়েত প্রধানের সাথে যোগাযোগ করে নাবালিকা মেয়েকে উদ্ধার করে।