মুকুল রায়-এর স্মরণে শুক্রবার কৃষ্ণনগর টাউন হল ময়দানে আয়োজিত হলো এক স্মরণসভা। কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিধায়ক তথা বর্ষীয়ান এই রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণে শোকজ্ঞাপন ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।সভায় উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। বক্তৃতার মাধ্যমে বক্তারা মুকুল রায়ের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সংগঠনের প্রতি তাঁর অবদান এবং জনসংযোগের নানা দিক স্মরণ করেন।