বান্দোয়ান: উদলবনী গ্রামে তৃনমুল কংগ্রেসের কর্মী বৈঠক
ভোট আসতে নির্বাচনী প্রচার চলেছে চারিদিকে। বান্দোয়ান বিধানসভা প্রার্থীর সমর্থনে দলীয় কর্মীরা প্রচার সারছেন। শনিবার বেলা বারোটা নাগাদ বান্দোয়ান ব্লকের উদলবনী গ্রামের বৈঠক করা হয় তৃণমূল কর্মীদের সাথে। উপস্থিত ছিলেন বান্দোয়ান ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পার্থজিৎ মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব ও কর্মীরা।