মানবাজার ১: মানবাজারে মাত্র ৪ দিনের মাথায় তৃণমূল যোগ দেওয়া বিজেপি কর্মীরা তৃনমুল ছেড়ে বিজেপিতে যোগদান করলো
মাত্র ৪ দিনের মাথায় ফের দল বদল করে বিজেপিতে।রবিবার তৃনমূল কংগ্রেসের জিতুজুড়ি দলীয় কার্যালয়ে তৃনমুল কংগ্রেসে যোগ দেন বারমেস্যা রামনগর অঞ্চলের পাথরকাটা বি সংসদের বেশ কিছু পরিবার,বিজেপি নেতৃত্বের দাবি সেই তৃণমূলে যোগদান করা কর্মীরাই পুনরায় বিজেপিতে যোগদান করে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ বিজেপির বুধপুর দলীয় কার্যালয়ে দলে ফেরা বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা বিজেপির সম্পাদক ময়না মুর্মু।