বান্দোয়ান: লতাপাড়া গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো পিক-আপ ভ্যান
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি বিয়ে বাড়ি ফেরত গাড়ি।বুধবার আনুমানিক সকাল সাতটা নাগাদ দুর্ঘটনাটি হয় বান্দোয়ান থানার অন্তর্গত লতাপাড়া গ্রামে।সাথে জানা যায় ওই পিকআপ ভ্যানটি বিয়ে বাড়ির কিছু জিনিসপত্র নিয়ে ফিরছিল আচমকাই রাস্তার পাশের জমিতে উল্টে যায়। যদিও এই দুর্ঘটনায় কোন বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।