মানবাজার ১: আদিবাসী এক নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে মানবাজার থানা এলাকার এক গৃহ শিক্ষককে গ্রেফতার করলো মানবাজার থানার পুলিশ
আদিবাসী এক নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে মানবাজার থানা এলাকার এক গৃহ শিক্ষককে গ্রেফতার করলো মানবাজার থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় ওই গৃহ শিক্ষক দীর্ঘদিন ধরে ওই নাবালিকাকে বাড়িতে গিয়ে পড়াতেন।বাড়িতে কেউ না থাকার সুযোগে এই ঘটনা ঘটান বলে অভিযোগ করেন পরিবার।গত বৃহস্পতিবার দিন এই ঘটনা ঘটে বলে অভিযোগ।সোমবার নাবালিকার দাদুর অভিযোগের ভিত্তিতে মানবাজারের এলাকার বাসিন্দা মেথর চন্দ্র হালদারকে গ্রেফতার করে মানবাজার থানার পুলিশ।