মাটিগাড়া: দীর্ঘ প্রতীক্ষার পর মল্লাগুড়ি–দার্জিলিং মোড়ের এলিভেটেড করিডরের একদিক চালু
মল্লাগুড়ি–দার্জিলিং মোড়ের এলিভেটেড করিডরের একদিক ২০ সেপ্টেম্বর থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সংসদ রাজু বিস্তার উপস্থিতিতে উদ্বোধিত ওই করিডর চালু হওয়ায় এলাকার যানজট সমস্যা কিছুটা কমবে আশা করা হচ্ছে। পুরো প্রকল্প এখনও শেষ হয়নি।