আজকে পুরুলিয়া দু নম্বর ব্লক ক্যাম্পাসে আয়োজিত স্বনির্ভর বাংলা ক্যাম্প পরিদর্শন করে দেখলেন পুরুলিয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্লক কৃষি দপ্তরের এ ডি এ । এদিন তারা ভূমিহীন কৃষি শ্রমিকদের আবেদনের কাউন্টারে গিয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি আবেদনকারীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন ।