মাটিগাড়া: ভক্তিনগরে তামার তার চুরির মূল অভিযুক্ত গ্রেফতার, ১০ কেজি তার উদ্ধার
ভক্তিনগর থানার পুলিশ শিলিগুড়ির লক্ষ্মী কলোনির গোপাল দেকে গ্রেফতার করেছে। ১১ অক্টোবর ঘটানো তামার তার চুরির অভিযোগে তার কাছ থেকে ১০ কেজি পোড়া তামার তার উদ্ধার হয়েছে। ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুলিশ আরও তদন্ত চালাচ্ছে।