হরিহরপাড়া: উড়িষ্যায় বাংলাদেশি সন্দেহে আটক, ১৫ দিন পর বাড়ি ফিরলেন হরিহরপাড়ার তিন পরিযায়ী শ্রমিক
উড়িষ্যায় বাংলাদেশি সন্দেহে আটক, ১৫ দিন পর বাড়ি ফিরলেন হরিহরপাড়ার তিন পরিযায়ী শ্রমিক আবারও ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের চরম দুর্ভোগ। উড়িষ্যার জগৎসিংহপুর জেলার বালিগুদা থানার অন্তর্গত এলাকায় রাজমিস্ত্রির কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক হন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ধরমপুর অঞ্চলের তরতিপুর গ্রামের তিন পরিযায়ী শ্রমিক—রাকিবুল ইসলাম, হাসিবুল শেখ ও সাইনুর ইসলাম। দিন পনেরো আগে রোজগারের খোঁজে উড়িষ্যায় গিয়েছিলেন তাঁরা। কিন্তু সেখানকার পুলিশের হাতে