বান্দোয়ান: পথ হারিয়ে যাওয়া এক শবর শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল বান্দোয়ান থানার পুলিশ
পথ হারিয়ে যাওয়া এক শবর শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল বান্দোয়ান থানার পুলিশ।শনিবার আনুমানিক বিকেল ৩.৩০ টা নাগাদ বান্দোয়ান থানার বাজার এলাকায় একটি শিশুকে ঘোরাঘুরি করতে দেখে বান্দোয়ান থানার মোবাইল ভ্যানে কর্তব্যরত পুলিশকর্মীদের সন্দেহ হয়। পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় সে পথ হারিয়ে ফেলেছে। তার বাড়ি বোরো থানার আঁকরো গ্রামে।নাম বিশ্বজিৎ শবর,বয়স ১০ বছর।