বরাবাজার: মজিরামডি গ্রামের একটি পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার হল দু' বছরের এক শিশুর মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য
বৃহস্পতিবার সকালে বরাবাজার থানার মজিরামডি গ্রামে একটি পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার হয় প্রায় দুই বছরের শিশু ষষ্ঠী মাহাতোর মৃতদেহ। তার বাড়ি বরাম থানার গোড়ডি গ্রামে, সে মামা বাড়ি এসেছিল মজিরামডি গ্রামে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বরাবাজার থানার পুলিশ। শিশুটির মৃত্যু কীভাবে হলো, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।