রঘুনাথপুর ২: পাড়ার BJP প্রার্থী নদীয়ার চাঁদ বাউরির মেগা প্রচারে চেলিয়ামাতে মহাগুরু মিঠুন চক্রবর্তীর রোড শোতে উপচে পড়ল ভিড়
পুরুলিয়ার পাড়া বিধানসভায় মেগা প্রচার বিজেপির।পুরুলিয়ার পাড়া বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর ২নম্বর ব্লকের চেলিয়ামাতে বিজেপি প্রার্থী নদীয়ার চাঁদ বাউরির সমর্থনে রোড শো'তে সামিল সুপারস্টার তথা মহাগুরু মিঠুন চক্রবর্তী। হুড খোলা গাড়িতে চড়ে বিজেপি প্রার্থী নদীয়ার চাঁদ বাউরিকে সঙ্গে নিয়ে চেলিয়ামার বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে পকোড়ি মোড়ে গিয়ে রোড শো শেষ করেন মিঠুন চক্রবর্তী। চড়া রোদকে উপেক্ষা করেই বুধবার চেলিয়ামাতে রোড শো করেন তিনি।