পুরুলিয়া ১: ২১ জুলাইয়ের স্মরণ সভা সফল করতে পুরুলিয়ায় জেলা কংগ্রেসের প্রস্তুতি বৈঠক
আগামী ২১ জুলাই ২০২৬ শহীদ মিনার ময়দানে আয়োজিত বিশাল স্মরণ সভাকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে রাজনৈতিক মহলে। এই কর্মসূচীকে সফল করতে আজ পুরুলিয়া জেলা কংগ্রেস ভবনে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এ ছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো সহ জেলার অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।