মানবাজার ২: নাকা চেকিং সময় অবৈধ বালি বোঝাই ডাম্পার আটক করলো বোরো থানার পুলিশ
অবৈধ বালি বোঝাই ডাম্পার আটক করলো বোরো থানার পুলিশ।বৃহস্পতিবার সকাল ৭ টা নাগাদ জানা যায় বুধবার গভীর রাত নাগাদ মানবাজার দু নম্বর ব্লকের বোরো থানা এলাকায় বিশেষ নাকা চেকিং এর সময় একটি বালি বোঝাই ডাম্পারকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে গাড়িটি চালান পরীক্ষা করে দেখা যায় নির্ধারিত গন্তব্য পুঞ্চা থানা হলেও গাড়িটি বান্দোয়ান দিকে যাচ্ছিল। চালানে অসংগতি থাকায় গাড়িটিকে আটক করে পুলিশ।