মানবাজার ১: ডাকাকেন্দু গ্রামে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রায়ান দিবস পালন করলো BJP
মানবাজার-১ নং ব্লকে বিজেপির উদ্যোগে পালিত হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রয়ান দিবস।বুধবার বিকেল ৪ টা নাগাদ মানবাজার-১ নং ব্লকের কামতা জাঙ্গিধীরি অঞ্চলের ডাকাকেন্দু গ্রামে পালিত হয়।পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিজেপি কর্মীরা। উপস্থিত ছিলেন মানবাজার বিধানসভার কো কনভেনার রাজেশ মাহাতো,মানবাজার-৪ নং মন্ডল সভাপতি বিকাশ মাহাতো সহ দলীয় কর্মীরা।