রায়গঞ্জ: দেবীনগরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির সম্পন্ন করলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা
দেবীনগরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির সম্পন্ন করলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা। পাশাপাশি নারী দিবস উদযাপন করেন তারা। রায়গঞ্জ ইউনিভার্সিটি স্টুডেন্ট ওয়েলফেয়ার গ্রুপের তরফে এই কর্মসুচী করা হয়। রবিবার দুপুরে সংস্থার সম্পাদক পীজুষ কুমার দাস বলেন, জানুয়ারি মাসে তাদের এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের কাজ শুরু হয়েছিল। এদিন প্রয়োজন মতো চশমাগুলো বিতরন করে শিবিরের কাজ সম্পন্ন করা হলো।