পুরুলিয়া ২: পুরুলিয়া সদর ট্রাফিক গার্ডের উদ্যোগে পথ নিরাপত্তা সচেতনতা পদযাত্রা অনুষ্ঠিত
জাতীয় পথ নিরাপত্তা সচেতনতা সপ্তাহ (৩ আগস্ট থেকে ৯ আগস্ট) উদযাপন উপলক্ষে পুরুলিয়া সদর ট্রাফিক গার্ডের উদ্যোগে একটি বিশেষ পথ নিরাপত্তা সচেতনতা পদযাত্রার (র্যালি) আয়োজন করা হয়। শহরের পোস্ট অফিস মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়ে ভিক্টোরিয়া মোড়ে গিয়ে শেষ হয়। এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ট্রাফিক পুলিশের কর্মকর্তা, সদস্য ও সিভিক ভলান্টিয়াররা।