গৃহস্তের বাড়ি থেকে উদ্ধার বিশালাকার চন্দ্রবোড়া সাপ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বেলপাহাড়ী থানার ডুমুরিয়া এলাকায়। সাপটি উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা। জানা গেছে বুধবার দুপুর নাগাদ ডুমুরিয়া এলাকায় এক গৃহস্তের বাড়িতে বাড়ির মালিক বিশালাকার চন্দ্রবোড়া সাপটিকে দেখতে পান খবর দেওয়া হয় ঝাড়গ্রাম বন দফতরের বেলপাহাড়ী রেঞ্জ অফিসে। ঘটনাস্থলে এসে পৌঁছান বনদপ্তরের কর্মীরা।