বরাবাজার: “১২৫ দিনের জব গ্যারান্টি প্রকল্পের কাজ শুরু সারগোয়, উপস্থিত বিজেপি নেতৃত্ব”
পশ্চিমবঙ্গ সরকারের ১২৫ দিনের জব গ্যারান্টি প্রকল্পের কাজের শুভ সূচনা হলো সোমবার সকালে বরাবাজার ব্লকের অন্তর্গত সারগো গ্রামে। সারগো গ্রামের সংলগ্ন এলাকায় ড্রেন নির্মাণ কাজের নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা করেন বিজেপির বান্দোয়ান মণ্ডল-১ সভাপতি দিলীপ কুমার মাহাতো। এসময় উপস্থিত ছিলেন মণ্ডলের সাধারণ সম্পাদক গণেশ পরামানিক-সহ দলের একাধিক কার্যকর্তা এবং স্থানীয় বাসিন্দারা।