রঘুনাথপুর ২: চেলিয়ামাতে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন এলাকার বাসিন্দা তথা রাজ্যের মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি,উপস্থিত ছিলেন BDO
সারা রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের চেলিয়ামাতে ১৫ই জুন সোমবার থেকে শুরু হল রাজ্য সরকারের জনকল্যান শিবির। এই শিবির ১৫ই জুন থেকে ১৭জুন পর্যন্ত চলবে।সাধারণ মানুষের মধ্যে সরকারী পরিষেবা পৌঁছে দিতেই এই শিবিরের আয়োজন করা হয়েছে।রঘুনাথপুর ২ব্লকের চেলিয়ামাতে এদিন এই শিবিরের ফিতে কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন এলাকার তথা রঘুনাথপুর ২নম্বর ব্লকের বাসিন্দা রাজ্যের প্রতিমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি।