তিন অনাথ শিশুর পাশে বিজেপি নেতা, মানবিকতার নজির বীরভূমের মহম্মদবাজারে।মা-বাবা নেই। মাথা গোঁজার মতো নিরাপদ আশ্রয়ও নেই। সরকারি সুযোগ-সুবিধা থেকেও দীর্ঘদিন ধরে বঞ্চিত ডেউচা গ্রামের তিন অনাথ বোন। এমন অসহায় তিন শিশুর পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়লেন মহম্মদবাজারের সক্রিয় বিজেপি নেতা অনির্বাণ সাহা।