পাড়া: অপারেশন জন জাগরণ উপলক্ষে আনাড়া রেলস্টেশনে যাত্রী সচেতনতা কর্মসূচি পালন করল RPF
Para, Purulia | Jun 25, 2026 রেলযাত্রীদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত আনাড়া রেলওয়ে স্টেশনে অপারেশন জন জাগরণ কর্মসূচির আওতায় বিশেষ সচেতনতা অভিযান চালায় রেল সুরক্ষা বাহিনী (RPF) আনাড়া পোস্ট। এই কর্মসূচিতে আরপিএফের আধিকারিক ও কর্মীরা ব্যানার প্রদর্শনের মাধ্যমে যাত্রীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সচেতন করেন। রেললাইন অতিক্রম না করা, অকারণে অ্যালার্ম চেইন না টানা,অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার গ্রহণ না করা