গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো দপ্তর। বুধবার রাত্রি ৯ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় মানবাজার থানার জামবনি,কপড়রা,কেলারডি, বৈদ্যনাথপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ১৮০০ লিটার চোলাই মদ তৈরি উপকরণ, ২১৫ লিটার চোলাই মদ নষ্ট করা হয়। সাথে মদ তৈরির ১ টি হাঁড়ি বাজেয়াপ্ত করা হয়।