পাড়া: প্রখর রোদ উপেক্ষা করে পাড়া বিধানসভার দুবড়া অঞ্চলে নদীয়ার চাঁদ বাউরীর জোরদার প্রচার, মোদির সভায় যোগদানের আহ্বান
Para, Purulia | Apr 18, 2026 বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগেই জোরকদমে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। শনিবার পাড়া ব্লকের দুবড়া অঞ্চলের বিভিন্ন গ্রামে সারাদিন ধরে প্রখর রোদকে উপেক্ষা করে নির্বাচনী প্রচার চালালেন পাড়া বিধানসভার বিজেপি প্রার্থী নদীয়ার চাঁদ বাউরী। এদিন সকাল প্রায় দশটা থেকেই শুরু হয় তার প্রচার কর্মসূচি। প্রথমে বালিচাষা,ভেলাকুলি,রাহেরডি,ঢেড়িয়া,আলকুশা সহ একাধিক গ্রামে বাজনা বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রচার চালানো হয়। তার সঙ্গে বিপুল