জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বঙ্গ সফরের আজ তৃতীয় দিন। এদিন সকালেই বেলুড় মঠ পরিদর্শনে যান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ধর্মীয় স্থান পরিদর্শনের পরই শুরু হয় কমিশনের ব্যস্ত কর্মসূচি। সূত্রের খবর, আজ সকাল সাড়ে ১০টা থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, স্টেট পুলিশ নোডাল অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।