বরাবাজার: চোলাই মদের ঠেক ভাঙতে কড়া পদক্ষেপ, বরাবাজারে যৌথ অভিযানে উদ্ধার বিপুল মদ
বেআইনি চোলাই মদের কারবারের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ নিল পুরুলিয়া জেলা পুলিশ। রবিবার সকালে বরাবাজার থানার সিন্দরি ফাঁড়ির পুলিশ ও বরাবাজার আবগারি দফতরের যৌথ অভিযানে সিন্দরি গ্রাম পঞ্চায়েতের কুডলুং, বাবুইঝোড় ও ফুলঝোড় গ্রামে তল্লাশি চালানো হয়। অভিযানে বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০০ লিটার বেআইনি চোলাই মদ উদ্ধার করা হয়। পরে আইন মেনে উদ্ধার হওয়া সমস্ত মদ ঘটনাস্থলেই নষ্ট করে দেয় পুলিশ ও আবগারি দফতর। পুলিশ জানিয়েছে, এলাকায় বেআইনি মদের উৎপাদন ও বিক্রি রুখ