হুড়া প্রিমিয়ার লিগ খেলাটি আজ শেষ হল।রবিবার সাড়ে পাঁচটার সময় ফাইন্যাল খেলা টি অনুষ্ঠিত হয় হুড়া মুসিব ম্যাজিসিয়ানের সাথে লক্ষনপুর জেকে বাপ্পা চ্যালেঞ্জারের। হুড়া ব্লকের কেশ্যাগোড়া ফুটবল গ্রাউন্ডে বিগত বেশ কয়েকদিন ধরে এই খেলাটি হয়ে আসছিল। খেলার পুরস্কার মূল্য বিজয়ী দলকে 45,000/- টাকা ও সুদৃশ্য ট্রফি এবং পরাজিত দলকে 40,000/- টাকা ও সুদৃশ্য ট্রফি দেওয়া হয়। খেলা দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতো।